প্রসবী

প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী।

প্রসবিতা

প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী।

প্রসববেদনা

প্রসববেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা।

প্রসবকালীন

প্রসবকালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)।

প্রসবকাল

প্রসবকাল বি. সন্তানের জন্মদান করার সময়।

প্রসব

প্রসব [ prasaba ] বি. 1 গর্ভমোচন, গর্ভস্হ সন্তানের ভূমিষ্ঠ হওয়া (যমজ সন্তান প্রসব করা); 2 উত্পাদন; 3 জন্ম, সৃষ্টি; 4 বৃক্ষ বা লতার ফুল ইত্যাদি উত্পাদিত বস্তু (‘নমেরু প্রসব’)। [সং. প্র + √ সূ + অ]। প্রসবকাল বি. সন্তানের জন্মদান করার সময়। প্রসবকালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)। প্রসবদ্বার বি. গর্ভস্হ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ। প্রসববেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা। প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী।

প্রসন্ন

প্রসন্ন [ prasanna ] বিণ. 1 সন্তুষ্ট, হৃষ্ট (প্রসন্নচিত্ত); 2 অনুকূল, সদয় (দেবতাকে প্রসন্ন করা); 3 নির্মল (প্রসন্নসলিলা, ‘প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো’: রবীন্দ্র); 4 শান্ত ও প্রফুল্ল, উজ্জ্বল (প্রসন্ন মুখে, প্রসন্ন হাসি)। [সং. প্র + √ সদ্ + ত]। স্ত্রী. প্রসন্না। বি. প্রসন্নতা।