প্রসাদ
প্রসাদ [ prasāda ] বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। প্রসাদগুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। প্রসাদন, প্রসাদনা বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য।