প্রসঙ্গান্তর

প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)।

প্রসঙ্গত

প্রসঙ্গত (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে।

প্রসঙ্গক্রমে

প্রসঙ্গক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)।

প্রসঙ্গ

প্রসঙ্গ [ prasaṅga ] বি. 1 (সং.) আসক্তি; 2 আলোচ্য বিষয় বা প্রস্তাব (প্রসঙ্গ-উত্থাপন); 3 আলোচনা, আখ্যান (রামায়ণপ্রসঙ্গ); 4 সম্পর্ক, সংগতি, context (আলোচনা প্রসঙ্গে)। [সং. প্র + √ সন্জ্ + অ]। প্রসঙ্গক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)। প্রসঙ্গত (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে। প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)।

প্রসক্ত

প্রসক্ত [ prasakta ] বিণ. অতিশয় আসক্ত (ভোগবাসনায় প্রসক্তচিত্ত)। [সং. প্র + √ সন্জ্ + ত]। প্রসক্তি বি. গভীর আসক্তি।

প্রশ্নকর্ত্রী

প্রশ্নকর্ত্রী স্ত্রী. প্রশ্নকর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে।

প্রশ্নকর্তা

প্রশ্নকর্তা (-র্তৃ) বি. প্রশ্নকারী, যে-ব্যক্তি প্রশ্ন করে বা পরীক্ষা করে। স্ত্রী. প্রশ্নকর্ত্রী।

প্রশ্নপত্র

প্রশ্নপত্র বি. পরীক্ষার জিজ্ঞাস্য-বিষয়-সংবলিত কাগজ।