পৌর্বাপর্য

পৌর্বাপর্য [ paurbāparya ] বি. ১. পূর্বাপর-সম্বন্ধ; ২. ক্রম-পরম্পরা (ঘটনার পৌর্বাপর্য বিচার)। [সং. পূর্বাপর + য]।

পৌরোহিত্য

পৌরোহিত্য [ paurō-hitya ] বি. ১. পুরোহিতের বৃত্তি, পুরোহিতগিরি, যাজন; ৩. সভাপতিত্ব, নেতৃত্ব (সভায় পৌরোহিত্য করা)। [সং. পুরোহিত + য]।

পৌর্ণমাসী

পৌর্ণমাসী [ paurṇa-māsī ] বি. ১. পূর্ণিমাতিথি (‘পৌর্ণমাসীর চন্দ্রমা জাগে’: সু.দ.); ২. বৈষ্ণসাহিত্যে বর্ণিত বর্ষীয়সী নারী; ৩. বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। [সং. পূর্ণমাস + অ + ঈ]।

পৌরুষেয়

পৌরুষেয় [ pauruṣēẏa ] বিণ. ১. পুরুষসম্বন্ধীয়; ২. মানবিক; ৩. মনুষ্যকৃত (বেদ অপৌরুষেয়)। [সং. পুরুষ + এয়]।

পৌরুষ

পৌরুষ [ pauruṣa ] বি. ১. পুরুষোচিত ভাব বা আচরণ; ২. পুরুষকার; ৩. তেজ, বীর্য, পরাক্রম; ৪. পুরুষত্ব। [সং. পুরুষ + অ]।

পৌরাঙ্গনা

পৌরাঙ্গনা [ paurāṅganā ] বি. অন্তঃপুরিকা, পুরনারী। [সং. পৌর + অঙ্গনা]।

পৌরব

পৌরব [ pauraba ] বিণ. পুরুরাজের বংশজাত। ☐ বি. কৌরব পাণ্ডব ইত্যাদি কুলের বংশধর। [সং. পুরু + অ]।

পৌরপ্রধান

পৌরপ্রধান [ paura-pradhāna ] বি. পুরসভার প্রধান অর্থাত্ মেয়র বা চেয়ারম্যান। [সং. পৌর + প্রধান]।

পৌরন্দর

পৌরন্দর [ paurandara ] বিণ. পুরন্দর বা ইন্দ্রসম্বন্ধীয়, ঐন্দ্র। [সং. পুরন্দর + অ]।

পৌনে

পৌনে [ paunē ] বিণ. সিকি বা এক পাদ অংশ কম (পৌনে পাঁচটা, পৌনে চারশো)। [ পা ওন]।