প প্যালা প্যালা [ pyālā ] বি. ১. গাইয়ে-বাজিয়েদের জন্য শ্রোতাদের দেওয়া পুরস্কার বা দর্শনী; ২. ঠেকনো, prop. [দেশি]।
প প্যারাশুট প্যারাশুট [ pyārā-śuṭa ] বি. (মূলত বৈমানিকদের ব্যবহৃত) অত্যুচ্চস্হান থেকে নিরাপদে ভূপৃষ্ঠে অবতরণের সহায়ক ছাতার মতো যন্ত্রবিশেষ, parachute. [ইং. parachute]।
প প্যাণ্ডেল প্যানডেল, প্যাণ্ডেল [ pyāna-ḍēla, pyāṇḍēla ] বি. সভা, পূজা, প্রদর্শনী প্রভৃতির জন্য অস্হায়ী মণ্ডপ। [তা. পণ্ডাল]।
প প্যানডেল প্যানডেল, প্যাণ্ডেল [ pyāna-ḍēla, pyāṇḍēla ] বি. সভা, পূজা, প্রদর্শনী প্রভৃতির জন্য অস্হায়ী মণ্ডপ। [তা. পণ্ডাল]।
প পৌলস্ত্য পৌলস্ত্য [ paulastya ] বি. পুলস্ত্যমুনির পুত্র অর্থাত্ কুবের রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণ। [সং. পুলস্ত্য + অ]।
প পৌর্বাহ্নিক পৌর্বাহ্নিক [ paurbāhnika ] বিণ. পূর্বাহ্নকালীন; পূর্বাহ্নসম্বন্ধীয়, প্রাতঃকাল সম্বন্ধীয়। [সং. পূর্বাহ্ন + ইক]।