প প্রখ্যাত প্রখ্যাত [ prakhyāta ] বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। [সং. প্র + খ্যাত]। প্রখ্যাতনামা বিণ. যার নাম সুপরিচিত এমন, স্বনামখ্যাত; যশস্বী।
প প্রক্ষোভ প্রক্ষোভ [ prakṣōbha ] বি. ভাবাবেগ, emotion (বি. প.)। [সং. প্র + ক্ষোভ]। প্রক্ষুব্ধ বিণ. বিহুল, উদ্বেল; উত্তেজিত।
প প্রকোষ্ঠ প্রকোষ্ঠ [ prakōṣṭha ] বি. ১. কনুই থেকে মণিবদ্ধ বা কবজি পর্যন্ত দেহাংশ, করতল বাদে পুরোবাহূ; ২. কক্ষ, ঘর (ক্ষুদ্র প্রকোষ্ঠ); ৩. দরজার পাশের ঘর; ৪. মহল। [সং. প্র + √ কুষ্ + থ]।
প প্রকীর্ণ প্রকীর্ণ [ prakīrṇa ] বিণ. ১. বিক্ষিপ্ত, ছড়ানো; ২. বিবিধ (গ্রন্হের প্রকীর্ণ শ্লোক)। [সং. প্র + কীর্ণ]।
প প্র প্র [ pra ] উত্কর্ষ প্রসিদ্ধি আধিক্য ব্যাপকতা আরম্ভ প্রভৃতির সূচক উপসর্গবিশেষ (প্রকট, প্রশমন, প্রদীপ্ত)।
প প্যাসেঞ্জার প্যাসেঞ্জার [ pyāsēñjāra ] বি. গাড়ির যাত্রী (রেলের প্যাসেঞ্জার)। ☐ বিণ. যাত্রীবাহী (প্যাসেঞ্জার ট্রেন)। [ইং. passenger]।