প্রচিত

প্রচিত [ pracita ] বিণ. ১. চয়ন বা সংগ্রহ করা হয়েছে এমন; ২. সঞ্চিত; ৩. বৃদ্ধিপ্রাপ্ত। [সং. প্র + √ চি + ত]।

প্রগ্রাহ

প্রগ্রহ, প্রগ্রাহ [ pragraha, pragrāha ] বি. ১. লাগাম, বল্গা; ২. বাঁধবার দড়ি। [সং. প্র + √ গ্রহ্ + অ]।

প্রগ্রহ

প্রগ্রহ, প্রগ্রাহ [ pragraha, pragrāha ] বি. ১. লাগাম, বল্গা; ২. বাঁধবার দড়ি। [সং. প্র + √ গ্রহ্ + অ]।

প্রগুণ

প্রগুণ [ praguṇa ] বিণ. ১. প্রকৃষ্ট গুণের অধিকারী, গুণী; ২. সুদক্ষ। [সং. প্র + গুণ]।

প্রগাতা

প্রগাতা [ pragātā ] (-তৃ) বি. ১. সুগায়ক; ২. উদ্গাতা। [সং. প্র + √ গৈ + তৃ]।

প্রগমন

প্রগমন [ pragamana ] বি. প্রস্থান, দূরে গমন। [সং. প্র + গমন]।

প্রগণ্ড

প্রগণ্ড [ pragaṇḍa ] বি. কনুই থেকে কাঁধ পর্যন্ত বাহুর অংশ। [সং. প্র + গণ্ড]। তু. প্রকোষ্ঠ।

প্রখ্যাপক

প্রখ্যাপক বিণ. ঘোষক, ঘোষণাকারী। প্রখ্যাপিত বিণ. ঘোষিত।

প্রখ্যাপন

প্রখ্যাপন [ prakhyāpana ] বি. ঘোষণা করা, কীর্তন (গুণ প্রখ্যাপন)। [সং. প্র + √ খ্যা + ণিচ্ + অন]। প্রখ্যাপক বিণ. ঘোষক, ঘোষণাকারী। প্রখ্যাপিত বিণ. ঘোষিত।