প পোষ্টাই পোষ্টাই [ pōṣṭāi ] বিণ. পুষ্টিকর। ☐ বি. পুষ্টি; পুষ্টিকর বা বলকারক ওষুধ। [সং. পুষ্ঠ + বাং. আই]।
প পোলট্টি পোলট্টি [ pōlaṭṭi ] বি. ১. গৃহপালিত হাঁস-মুরগি; ২. (বাং.) হাঁস মুরগি পালনকেন্দ্র। [ইং. poultry]।
প পোয়াতি পোয়াতি [ pōẏāti ] বি. ১. গর্ভিণী, অন্তঃসত্ত্বা নারী; ২. নবজাত সন্তানের জননী। [সং. পোতবতী (পোত=শিশু)]।