প পঞ্চপাত্র পঞ্চপাত্র বি. 1 দুটি দেবপক্ষ ও তিনটি পিতৃপক্ষ এই পাঁচটি পাত্রের জন্য কর্তব্য শ্রাদ্ধ;2 পাঁচটি পাত্র; 3 (বাং.) হিন্দুদের পূজায় ব্যবহৃত তাম্রাদি ধাতুনির্মিত পাত্রবিশেষ।
প পঞ্চপিতা পঞ্চপিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাত্ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা।
প পঞ্চশর পঞ্চবাণ, পঞ্চশর বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব।