প পঞ্চবাণ পঞ্চবাণ, পঞ্চশর বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব।
প পঞ্চবটী পঞ্চবটী বি. 1 অশ্বত্থ বট বিল্ব (বেল) আমলকী ও অশোক এই পাঁচটি বৃক্ষ বা ওই বৃক্ষযুক্ত বন; 2 রামায়ণোক্ত দণ্ডকারণ্যস্হ বনবিশেষ।
প পঞ্চম পঞ্চম বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। ☐ বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, ‘পা’; 2 কোকিলের ডাক।