পঞ্চধা

পঞ্চধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)।

পঞ্চনখ

পঞ্চনখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি।

পঞ্চনদ

পঞ্চনদ বি. 1 শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদী; 2 এই পাঁচটি নদীর দ্বারা বিধৌত দেশ অর্থাত্ পাঞ্জাব।

পঞ্চনদী

পঞ্চনদী — পঞ্চনদ -এর অনুরূপ (‘পঞ্চনদীর তীরে বেণী পাইয়া শিরে’: রবীন্দ্র)।

পঞ্চনবতিতম

পঞ্চনবতিতম বিণ. 95 সংখ্যক। বিণ. স্ত্রী. পঞ্চনবতিতমী।

পঞ্চনিম্ব

পঞ্চনিম্ব বি. নিমগাছের পাতা ফুল ফল ছাল ও শিকড়।

পঞ্চপঞ্চাশ

পঞ্চপঞ্চাশত্, পঞ্চপঞ্চাশ বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক।