পঞ্চতিক্ত

পঞ্চতিক্ত বি. নিম গুলঞ্চ বাসক পলতা ও কণ্টিকারী।

পঞ্চতীর্থ

পঞ্চতীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্হান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ।

পঞ্চত্ব

পঞ্চত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাত্ মৃত্যু।

পঞ্চদশ

পঞ্চদশ বি. বিণ. 15 সংখ্যা বা সংখ্যক।

পঞ্চদশী

পঞ্চদশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্হানীয়া; 2 পনেরো বত্সর বয়স্কা। ☐ বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্হবিশেষ।