পঞ্চগঙ্গা

পঞ্চগঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী।

পঞ্চগুণ

পঞ্চগুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ।

পঞ্চগৌড়

পঞ্চগৌড় বি. সরস্বতী নদীর তীরস্হ ভূভাগ এবং কনৌজ উত্কল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ।

পঞ্চতন্ত্র

পঞ্চতন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে বিভক্ত সংস্কৃত নীতিগ্রন্হবিশেষ।

পঞ্চতপা

পঞ্চতপা (-পস্), (বর্জি.) পঞ্চতপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্য এই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী।