পরাধিকার

পরাধিকার [ parādhi-kāra ] বি. 1 অপরের অধিকার, যেখানে নিজের অধিকার নেই (পরাধিকার চর্চা); 2 আনুগত্য, পরাধীনতা, অন্যের বাধ্যতা (এ দেশ আর কতকাল পরাধিকারে থাকবে)। [সং. পর3 + অধিকার]।

পরাত্মা

পরাত্মা [ parātmā ] (-ত্মন্) বি. পরমাত্মা। [সং. পর3 + আত্মন্]।

পরাৎপরা

পরাত্পরা (পরাৎপরা) স্ত্রী. পরাত্পর (পরাৎপর) ।

পরাৎপর

পরাত্পর (পরাৎপর) [ parāt-para ] বিণ. শ্রেষ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। ☐ বি. পরমেশ্বর। [সং. পরাত্ (শ্রেষ্ঠ হতে) + পর (শ্রেষ্ঠ)]। স্ত্রী. পরাত্পরা।

পরাত

পরাত [ parāta ] বি. বড়ো থালাবিশেষ। [পো. prato]।

পরাণ

পরাণ [ parāṇa ] পরান -এর বর্জি. বানান।

পরাজিত

পরাজিত বিণ. পরাভূত, হেরে গেছে এমন। স্ত্রী পরাজিত।

পরাজয়

পরাজয় [ parā-jaẏa ] বি. হার, পরাভব। [সং. পরা2 + √জি + অ]। পরাজিত বিণ. পরাভূত, হেরে গেছে এমন। স্ত্রী পরাজিত। পরাজেয় বিণ. যাকে হারানো যায়।