পরাপর

পরাপর [ parāpara ] বি. আপনপর, আত্মপর (পরাপর ভেদ না করা)। [সং. পর + অপর]।

পরান্নভোজী

পরান্নভোজী (-জিন্) বিণ. পরান্নভোজনকারী; পরোপজীবী।

পরান্নজীবী

পরান্নজীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন।

পরান্ন

পরান্ন [ parānna ] বি. পরের অন্ন অর্থাত্ যে অন্নের অধিকারী বা রন্ধনকারী অন্য কেউ। [সং. পর3 + অন্ন]। পরান্নজীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন। পরান্নপুষ্ট বিণ. পরের অন্নে প্রতিপালিত ও পুষ্ট। পরান্নভোজী (-জিন্) বিণ. পরান্নভোজনকারী; পরোপজীবী।

পরান্তক

পরান্তক [ parāntaka ] বি. সৃষ্টির সংহারকর্তা মহাদেব, শিব। [সং. পর (সংসার) + অন্তক]।

পরানপ্রাণ

পরান [ parāna ] প্রাণ -এর কোমল রূপ (‘আমার পরান যাহা চায়’: রবীন্দ্র)।

পরাধীন

পরাধীন [ parādhīna ] বিণ. পরের অধীন, পরবশ। বি. পরাধীনতা। স্ত্রী. পরাধীনা।