পরামর্শ দেওয়া

পরামর্শ দেওয়া ক্রি. বি. কর্তব্য সম্পর্কে অন্য লোককে বুদ্ধি দেওয়া বা উপদেশ দেওয়া।

পরামর্শ করা

পরামর্শ করা ক্রি. বি. (অন্যের সঙ্গে) মন্ত্রণা বা যুক্তি করা।

পরামর্শ

পরামর্শ [ parā-marśa ] বি. 1 মন্ত্রণা, যুক্তি, আলোচনা (সকলে মিলে পরামর্শ করতে বসল); 2 উপদেশ, কর্তব্য সম্পর্কে অভিমত (এ ব্যাপারে তাঁর পরামর্শ নেওয়া দরকার)। [সং. পরা2 + √ মৃশ্ + অ]। পরামর্শ করা ক্রি. বি. (অন্যের সঙ্গে) মন্ত্রণা বা যুক্তি করা। পরামর্শ দেওয়া ক্রি. বি. কর্তব্য সম্পর্কে অন্য লোককে বুদ্ধি দেওয়া বা উপদেশ দেওয়া।

পরাভূত

পরাভূত বিণ. পরাজিত। স্ত্রী.পরাভূতা।

পরাভব

পরাভব [ parā-bhaba ] বি. পরাজয়, হার (শিষ্যের কাছে গুরুর পরাভব)। [সং. পরা2 + √ ভূ + অ]। পরাভূত বিণ. পরাজিত। স্ত্রী.পরাভূতা।

পরাবৃত্ত

পরাবৃত্ত [ parā-bṛtta ] বি. (জ্যামি.) শঙ্কু ও সমতলের পরস্পর ছেদন থেকে উত্পন্ন বক্ররেখাবিশেষ, hyperbola (বি. প.)। [সং. পরা2 + বৃত্ত]।

পরাবর্তিত

পরাবর্তিত [ parā-bartita ] বিণ. ফেরার বা ফিরিয়ে আনা হয়েছে এমন, প্রত্যাবর্তিত। [সং. পরা2 + √ বৃত + ণিচ্ + ত]।

পরাবর্তন

পরাবর্তন [ parā-bartana ] বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 প্রতিফলন। [সং. পরা2 + √বৃত + অন]।

পরাবর্ত

পরাবর্ত [ parā-barta ] বি. 1 বিনিময়, বদল, একটির সঙ্গে অন্যটির পরস্পর বদল; 2 প্রত্যাবর্তন, ফিরে আসা। [সং. পরা2 + √বৃত + অ]।