পরাঙমুখ

পরাঙ্মুখ, পরাঙ্-মুখ [ parāṅmukha, parāṅ-mukha ] বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]।

পরাঙ্মুখ

পরাঙ্মুখ, পরাঙ্-মুখ [ parāṅmukha, parāṅ-mukha ] বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]।

পরাগত সমীভবন

পরাগত সমীভবন বি. (ভাষাতত্ত্বে) পশ্চাদ্বতী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনির পরিবর্তন, regresive assimilation যথা ধম্ম < ধর্ম, তজ্জন্য < তত্জন্য।

পরাগত

পরাগত1 [ parā-gata1 ] বিণ. 1 ব্যাপ্ত; 2 যুক্ত; 3 বিকশিত। [সং. পরা2 + √ গম্ +ত]। পরাগত2 [ parāgata2 ] বিণ. 1 প্রত্যাগত; 2 পিছনে বা পরে আগত। [সং. পরা2 + আগত]। পরাগত সমীভবন বি. (ভাষাতত্ত্বে) পশ্চাদ্বতী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনির পরিবর্তন, regresive assimilation যথা ধম্ম < ধর্ম, তজ্জন্য < তত্জন্য।

পরাগকেশর

পরাগকেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen.

পরাগধানী

পরাগধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)।

পরাগমিলন

পরাগমিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)।

পরাগিত

পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)।

পরাগস্হলী

পরাগস্হলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)।

পরাগ

পরাগ [ parāga ] বি. ফুলের রেণু, পুষ্পরজ, pollen [সং. পরা2 + √গম্ + অ]। পরাগকেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen. পরাগধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)। পরাগমিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)। পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)। পরাগস্হলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)।