প পরিপুষ্ট পরিপুষ্ট [ paripuṣṭa ] বিণ. 1 অতিশয় বা সম্পূর্ণ পুষ্ট, সুপুষ্ট (পরিপুষ্ট শরীর); 2 বিশেষভাবে প্রতিপালিত; 3 বর্ধিত, বৃদ্ধি বা বিকাশ হয়েছে এমন। [সং. পরি + পুষ্ট]। বি. পরিপুষ্টতা, পরিপুষ্টি। স্ত্রী. পরিপুষ্টা।
প পরিপালন পরিপালন [ pari-pālana ] বি. 1 প্রতিপালন; 2 পরিচালন; 3 অধ্যক্ষতা, শাসন, administration. [সং. পরি + পালন]। পরিপালিত বিণ. প্রতিপালিত; পরিচালিত; শাসিত।
প পরিপালক পরিপালক [ pari-pālaka ] বি. 1 প্রতিপালক, যে পালন করে; 2 পরিচালক; 3 অধ্যক্ষ, শাসক, administrator (স. প.)। [সং. পরি + পালক]।
প পরিপার্শ্ব পরিপার্শ্ব [ pari-pārśba ] বি. চারদিক; চারদিকের অবস্হা। [সং. পরি + পার্শ্ব]। বিণ. পারিপার্শ্বিক।
প পরিপাটি পরিপাটি [ pari-pāṭi ] বি. 1 সুবিন্যাস; 2 শৃঙ্খলা; 3 নৈপুণ্য। ☐ বিণ. 1 সুবিন্যস্ত (পরিপাট পোশাক); 2 সুশৃঙ্খল (পরিপাটি কাজকর্ম, পরিপাটি সংসার); 3 নিপুণ (পরিপাটিরূপে সাজানো, পরিপাটি অভিনয়)। [সং. পরি + পাটি1]।
প পরিপাক পরিপাক [ pari-pāka ] বি. 1 হজম (পরিপাকশক্তি); 2 সহ্য করা, মেনে নেওয়া (এই অপমান পরিপাক করা যায় না)। [সং. পরি + √ পচ্ + অ]।
প পরিপন্হী পরিপন্হী [ pari-panhī ] (-ন্হিন্) বিণ. 1 প্রতিকূল; 2 বাধাদায়ক, বাধাস্বরূপ (শান্তির পরিপন্হী); 3 বিরোধী (তোমার বক্তব্য আমার মতের পরিপন্হী); 4 শত্রুভাবাপন্ন। [সং. পরি + √ পন্হ + ইন্]।