পরিপূর্তি

পরিপূর্তি [ pari-pūrti ] বি. সম্পূর্ণতা (সুখের পরিপূর্তি)। [সং. পরি + পূর্তি]।

পরিপূর্ণ

পরিপূর্ণ [ pari-pūrṇa ] বিণ. 1 একেবারে পূর্ণ, পুরোপুরি ভরতি (পরিপূর্ণ ভাণ্ডার); 2 সম্পূর্ণ; 3 সফল, সার্থক (আশা পরিপূর্ণ)। [সং. পরি + পূর্ণ]। বি. পরিপূর্ণতা। স্ত্রী. পরিপূর্ণা।

পরিপূরিত

পরিপূরিত বিণ. পরিপূর্ণ, পরিপূরণ করা হয়েছে এমন।

পরিপূরণ

পরিপূরণ [ pari-pūraṇa ] বিণ. 1 পরিপূর্ণ করা; 2 অভাব দূর করা। [সং. পরি + পূরণ]। পরিপূরিত বিণ. পরিপূর্ণ, পরিপূরণ করা হয়েছে এমন।

পরিপূরক

পরিপূরক [ pari-pūraka ] বিণ. পরিপূর্ণকারী (পরিপূরক প্রশ্ন); সম্পূর্ণকারী (প্রাণিজ খাদ্যের পরিপূরক উদ্ভিজ্জ খাদ্য)। [সং. পরি + পূরক]।