পরিপক্ব

পরিপক্ব [ pari-pakba ] বিণ. 1 সম্পূর্ণ পাকা, সুপক্ব; 2 পরিণত; 3 বিচক্ষণ (পরিপক্ব বুদ্ধি, পরিপক্ব জ্ঞান)। [সং. পরি + পক্ব]। বি. পরিপক্বতা।

পরিনির্বাণ

পরিনির্বাণ [ parinirbāṇa ] বি. 1 মোক্ষ, ভববন্ধন থেকে মুক্তি; 2 বৌ. শা.) মহাপ্রয়াণ (বুদ্ধদেবের মহাপরিনির্বাণ)। [সং. পরি + নির্বাণ]।

পরিধেয়

পরিধেয় [ pari-dhēẏa ] বিণ. পরিধানযোগ্য, পরা হয় এমন (পরিধেয় বস্ত্র)। ☐ বি. পরনের জামাকাপড় ইত্যাদি (সঙ্গে ছিল কেবল কিছু পরিধেয়)। [সং. পরি + √ধা + য]।

পরিধিমাপক

পরিধিমাপক বি. ক্ষেত্রাদির সীমারেখা বা বাহুসমষ্টি, পরিসীমা, perimeter।

পরিধি

পরিধি [ paridhi ] বি. 1 বৃত্তের বেষ্টনরেখা, circumference (বি. প.); 2 চতুর্দিকের সীমারেখা, বেড়, periphery (বি. প.)। [সং. পরি + √ ধা + ই]। পরিধিমাপক বি. ক্ষেত্রাদির সীমারেখা বা বাহুসমষ্টি, পরিসীমা, perimeter।

পরিধায়ী

পরিধায়ী [ paridhāẏī ] (-য়িন্) বিণ. পরিধানকারী, পরে বা পরেছে এমন (নববস্ত্রপরিধায়ী)। [সং. পরি + √ ধা + ইন্]।

পরিধান

পরিধান [ pari-dhāna ] বি. 1 পরিধেয় জামাকাপড় ইত্যাদি, পোশাক (‘নানা ভাষা নানা মত নানা পরিধান’: অ. সে.); 2 অঙ্গে ধারণ, পরন। [সং.পরি + √ ধা + অন]।

পরিদেবনা

পরিদেবন, পরিদেবনা [ pari-dēbana, pari-dēbanā ] বি. 1 খোদোক্তি, বিলাপ (বালীর মৃত্যুতে তারার পরিদেবনা); 2 অনুতাপ, অনুশোচনা। [সং. পরি + √ দিব্+ অন, আ]।

পরিদেবন

পরিদেবন, পরিদেবনা [ pari-dēbana, pari-dēbanā ] বি. 1 খোদোক্তি, বিলাপ (বালীর মৃত্যুতে তারার পরিদেবনা); 2 অনুতাপ, অনুশোচনা। [সং. পরি + √ দিব্+ অন, আ]।