দুরবগমতা

দুরবগমতা, দুরবগম্যতা বি. দুরবগম, দুরবগম্য।

দুরবগম্য

দুরবগম, দুরবগম্য [ duraba-gama, duraba-gamya ] বিণ. দুরধিগম্য, দুর্জ্ঞেয়, সহজে আয়ত্ত করা যায় না এমন। [সং. দুর্ + অবগম, অবগম্য]। ন্ত্রী. দুরবগম্যা। বি. দুরবগমতা, দুরবগম্যতা।

দুরবগম

দুরবগম, দুরবগম্য [ duraba-gama, duraba-gamya ] বিণ. দুরধিগম্য, দুর্জ্ঞেয়, সহজে আয়ত্ত করা যায় না এমন। [সং. দুর্ + অবগম, অবগম্য]। ন্ত্রী. দুরবগম্যা। বি. দুরবগমতা, দুরবগম্যতা।

দুরপনেয়

দুরপনেয় [ durapanēẏa ] বিণ. সহজে মোচন বা দূর করা যায় না এমন (দুরপনেয় অপবাদ, দুরপনেয় কলঙ্ক)। [সং. দুর্ + অপনেয়]।

দুরন্বয়

দুরন্বয় [ duranbaẏa ] বি. বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া প্রভৃতির অস্হানে প্রয়োগ বা বিন্যাসের ফলে যে অন্বয়ের ত্রুটি ঘটে। ☐ বিণ. 1 উক্ত দোষযুক্ত; 2 দুর্বোধ্য অন্বয় বা সম্বন্ধবিশিষ্ট (দুরন্বয় বাক্য)। [সং. দুর্ + অন্বয়]।

দুরন্তপনা

দুরন্তপনা বি. দুষ্টুমি; দুর্দান্ত আচরণ, অবাধ্যতা, দৌরাত্ম্য।

দুরন্ত

দুরন্ত [ duranta ] বিণ. 1 অশান্ত, দামাল (দুরন্ত শিশু); 2 ভীষণ, দুর্দম (দুরন্ত সাহস); 3 উগ্র (দুরন্ত ক্রোধ); 4 প্রতিকার বা প্রতিবিধান কষ্টসাধ্য এমন (দুরন্ত ব্যাধি); 5 প্রবল (‘বসন্তের দুরন্ত বাতাসে’: রবীন্দ্র); 6 প্রচণ্ড তাপপূর্ণ (দুরন্ত রোদ)। [সং. দুর্ + অন্ত]। দুরন্তপনা বি. দুষ্টুমি; দুর্দান্ত আচরণ, অবাধ্যতা, দৌরাত্ম্য।

দুরধ্যয়

দুরধ্যয় [ duradhyaẏa ] বিণ. অধ্যয়ন করা বা পাঠ করা দুঃসাধ্য এমন, দুষ্পাঠ্য। [সং. দুর্ + অধি + √ ই + অ]।

দুরধিগমতা

দুরধিগম্যতা, দুরধিগমতা বি. দুরধিগম্য, দুরধিগম।