দ দুরভিসন্ধি দুরভিসন্ধি [ durabhi-sandhi ] বি. কুমতলব, দুষ্ট অভিপ্রায়, অসত্ উদ্দেশ্য। [সং. দুর্ + অভিসন্ধি (=গুপ্ত অভিপ্রায়)]। দুরভিসন্ধিমূলক বিণ. অসত্ উদ্দেশ্যযুক্ত, মন্দ অভিপ্রায়বিশিষ্ট।
দ দুরভিগ্রহ দুরভিগ্রহ [ durabhi-graha ] বিণ. 1 অতি কষ্টে গ্রহণ করা যায় এমন; 2 দুর্জ্ঞেয়। [সং. দুর্ + অভি + √ গ্রহ্ + অ]।
দ দুরভিগম্য দুরভিগম্য [ durabhi-gamya ] বিণ. 1 অতিকষ্টে যাওয়া যায় এমন; 2 সহজে পাওয়া যায় না এমন। [সং. দুর্ + অভি + √ গম্ + য]।
দ দুরবস্হ দুরবস্হ [ durabasha ] বিণ. 1 দুরবস্হাযুক্ত, দুর্দশাগ্রস্ত; 2 দরিদ্র। [সং. দুর্ + অবস্হা (সমাসান্ত)]। দুরবস্হা বি. দুর্দশা; দারিদ্র।
দ দুরবগাহ দুরবগাহ [ duraba-gāha ] বিণ. 1 যাতে অবগাহন বা প্রবেশ করা অত্যন্ত কঠিন; 2 যার তল পাওয়া যায় না; 3 অত্যন্ত জটিল, দুর্জ্ঞেয় (দুরবগাহ তত্ত্ব); 4 দুর্গম। [সং. দুর্ + অবগাহ (অব + √ গাহ্ + অ)]।