দ দুরধিগম দুরধিগম্য, দুরধিগম [ duradhi-gamya, duradhi-gama ] বিণ. 1 দুষ্প্রাপ্য, দুর্লভ; 2 দুর্গম, দুষ্প্রবেশ্য; 3 অতি কষ্টে আয়ত্ত করা যায় এমন (দুরধিগম্য শাস্ত্র)। [সং. দুর্ + অধিগম্য, অধিগম]। বি. দুরধিগম্যতা, দুরধিগমতা। স্ত্রী. দুরধিগম্যা।
দ দুরধিগম্য দুরধিগম্য, দুরধিগম [ duradhi-gamya, duradhi-gama ] বিণ. 1 দুষ্প্রাপ্য, দুর্লভ; 2 দুর্গম, দুষ্প্রবেশ্য; 3 অতি কষ্টে আয়ত্ত করা যায় এমন (দুরধিগম্য শাস্ত্র)। [সং. দুর্ + অধিগম্য, অধিগম]। বি. দুরধিগম্যতা, দুরধিগমতা। স্ত্রী. দুরধিগম্যা।
দ দুরুদুরু দুরুদুরু বি. অব্য. (প্রধানত কাব্যে) দুরদুর আওয়াজ। ☐ ক্রি-বিণ. দুরদুর শব্দে (‘হিয়া দুরুদুরু দুলিছে’: রবীন্দ্র)।
দ দুর-দুর দুর-দুর [ dura-dura ] বি. অব্য. ভয়, উদ্বেগ ইত্যাদির জন্য বুকের মধ্যে অব্যক্ত কম্পনধ্বনি (ভয়ে বুক দুরদুর করছে)। [ধ্বন্যা.]। দুরুদুরু বি. অব্য. (প্রধানত কাব্যে) দুরদুর আওয়াজ। ☐ ক্রি-বিণ. দুরদুর শব্দে (‘হিয়া দুরুদুরু দুলিছে’: রবীন্দ্র)।
দ দুরত্যয় দুরত্যয় [ duratyaẏa ] বিণ. দুরতিক্রম্য, দুস্তর, দুর্লঙ্ঘ্য (‘দুরত্যয় মরুকুঞ্জ নিরখিবে দুর্মর খেয়ালে’: সু. দ.)। [সং. দুর্ + অত্যয় (=অতিক্রমণ)]।
দ দুরতিক্রম্য দুরতিক্রম, দুরতিক্রমণীয়, দুরতিক্রম্য বিণ. অতিক্রম করা বা পার হওয়া কষ্টসাধ্য এমন, দুর্লঙ্ঘ্য, দুস্তর। স্ত্রী. দুরতিক্রমণীয়া, দুরতিক্রম্যা।