দ দুরুত্তর দুরুত্তর [ duruttara ] বি. কটু বা অন্যায় উত্তর। ☐ বিণ. 1 যার (অর্থাত্ যে প্রশ্নের) উত্তর দেওয়া কষ্টসাধ্য; 2 দুস্তর, যা উত্তীর্ণ হওয়া বা পার হওয়া দুঃসাধ্য এমন। [সং. দুর্ + উত্তর, উত্তর=উত্তরণ]।
দ দুরুচ্চার্য দুরুচ্চার, দুরুচ্চার্য [ duruccāra, duruccārya ] বিণ. 1 সহজে উচ্চারণ করা যায় না এমন; 2 অশ্লীল, অকথ্য। [সং. দুর্ + উচ্চার, উচ্চার্য]।
দ দুরুচ্চার দুরুচ্চার, দুরুচ্চার্য [ duruccāra, duruccārya ] বিণ. 1 সহজে উচ্চারণ করা যায় না এমন; 2 অশ্লীল, অকথ্য। [সং. দুর্ + উচ্চার, উচ্চার্য]।
দ দুরিত দুরিত [ durita ] বি. 1 পাপ; 2 ক্ষতি। ☐ বিণ. পাপিষ্ঠ। [সং. দুর্ + ইত (গতি বা কার্য), বহু. প্রাদি.]।
দ দুরাসদ দুরাসদ [ durāsada ] বিণ. 1 দুর্ধর্ষ; 2 দুর্জ্ঞেয়; 3 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + আ + √ সদ্ + অ]।
দ দুরাশয় দুরাশয় [ durāśaẏa ] বি. দুরভিসন্ধি, কুমতলব। ☐ বিণ. দুরভিসন্ধিযুক্ত, দুষ্ট অভিপ্রায়যুক্ত। [সং. দুর্ + আশয়]।
দ দুরালাপ দুরালাপ [ durālāpa ] বি. দুষ্ট বাক্য, মন্দ কথা; গালি। ☐ বিণ. কটুভাষী, মন্দভাষী। [সং. দুর্ + আলাপ]।