দ দুর্গন্ধ দুর্গন্ধ [ durgandha ] বি. খারাপ গন্ধ (এই দুর্গন্ধের মধ্যে থাকা যায় না)। ☐ বিণ. খারাপ গন্ধযুক্ত (দুর্গন্ধ বাতাস)। [সং. দুর্ + গন্ধ]। দুর্গন্ধী (-ন্ধিন্) বিণ.দুর্গন্ধযুক্ত।
দ দুর্গতি দুর্গতি [ durgati ] বি. 1 দুর্দশা, দুরবস্হা (দেশের দুর্গতি, দুর্গতিনাশিনী); 2 নিগ্রহ, পীড়ন; 3 (মৃত্যুর পরে) নরকে গতি বা গমন; 4 নরক। [সং. দুর্ + গতি]। দুর্গতিনাশিনী বি. বিণ. (স্ত্রী.) যিনি দুর্গতি নাশ করেন, দুর্গাদেবী।
দ দুর্গ দুর্গ [ durga ] বি. 1 দুর্গম স্হান; 2 যেখানে শত্রুর আগমন কষ্টসাধ্য এমন আশ্রয়; 3 গড়, কেল্লা। [সং. দুর্ + √ গম্ + অ]।
দ দুরূহ দুরূহ [ durūha ] বিণ. 1 কঠিন, কষ্টসাধ্য (দুরূহ প্রশ্ন, দুরূহ সমস্যা); 2 দুর্জ্ঞেয়; 3 দুর্বোধ্য (দুরূহ কবিতা)। [সং. দুর্ + √ ঊহ্ + অ]। বি. দুরূহতা।