দ দুর্ঘট দুর্ঘট [ durghaṭa ] বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]।
দ দুর্গেশ দুর্গেশ1 [ durgēśa1 ] বি. দুর্গের অধীশ্বর বা রক্ষক। [সং. দুর্গ + ঈশ]। দুর্গেশ2 [ durgēśa2 ] বি. দুর্গাদেবীর পতি শিব। [সং. দুর্গা + ঈশ]।
দ দুর্গা দুর্গা [ durgā ] বি. দুর্গতিনাশিনী দেবী, শিবপত্নী ভগবতী। [সং. দুর্ + √ গম্ (অথবা √ গৈ) + অ + আ]। দুর্গাপূজা, দুর্গোৎসব বি. শরৎকালে দেবী দুর্গার পূজা ও তদুপলক্ষ্যে উৎসব।
দ দুর্গম দুর্গম [ durgama ] বিণ. 1 যেখানে অতিকষ্টে যাওয়া যায় (‘দুর্গম গিরি’: নজরুল, দুর্গম পথ); 2 দুর্বোধ্য; 3 দুর্জ্ঞেয় (দুর্গম রহস্য); 4 দুর্লভ। [সং. দুর্ + √ গম্ + অ]। বি. দুর্গমতা।