দুর্দশা

দুর্দশা [ durdaśā ] বি. দুরবস্হা, দুর্গতি; মন্দ অবস্হা। [সং. দুর্ + দশা]। দুর্দশাগ্রস্ত বিণ. দুর্গত, বিপন্ন; দরিদ্র।

দুর্দম্য

দুর্দম, দুর্দমনীয়, দুর্দম্য [ durdama, durdamanīẏa, durdamya ] বিণ. দমন করা শক্ত এমন, দুর্দান্ত, উদ্দাম, দুরন্ত (‘দুর্দম বেদনা তার স্ফুটনের আগ্রহে অধীর’: বুদ্ধ.)। [সং. দুর্ + √ দম্ + অ, অনীয়, য]।

দুর্দমনীয়

দুর্দম

দুর্জ্ঞেয়

দুর্জ্ঞেয় [ durjñēẏa ] বিণ. জানা শক্ত এমন, দুর্বোধ্য (দুর্জ্ঞেয় রহস্য)। [সং. দুর্ + √ জ্ঞা + অ]। বি. দুর্জ্ঞেয়তা।

দুর্জয়

দুর্জয় [ durjaẏa ] বিণ. 1 জয় করা শক্ত এমন, অজেয় (দুর্জয় শত্রু); 2 অদম্য (দুর্জয় সাহস)। [সং. দুর্ + √ জি + অ]।

দুর্জন

দুর্জন [ durjana ] বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক (‘দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো’: রবীন্দ্র)। ☐ বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]।

দুর্ঘটনা

দুর্ঘটনা [ durghaṭanā ] বি. 1 অমঙ্গলকর বা ক্ষতিকর ঘটনা; 2 আকস্মিক বিপদ, accident. [সং. দুর্ + ঘটনা]।