দ দুর্নিরীক্ষ্য দুর্নিরীক্ষ্য [ durnirīkṣya ] বিণ. যা নিরীক্ষণ করা বা যার প্রতি দৃষ্টিপাত করা দুঃসাধ্য। [সং. দুর্ + নিরীক্ষ্য]।
দ দুনির্মিত্ত দুনির্মিত্ত [ dunirmitta ] বি. 1 কুলক্ষণ, অমঙ্গলের চিহ্ন; 2 অমঙ্গল। [সং. দুর্ + নিমিত্ত]।
দ দুনিবার্য দুর্নিবার, দুনিবার্য [ durnibāra, dunibārya ] বিণ. নিবারণ বা রোধ করা শক্ত এমন (দুনির্বার বেগ); দুর্বার। [সং. দুর্ + নিবার, নিবার্য]।
দ দুর্নিবার দুর্নিবার, দুনিবার্য [ durnibāra, dunibārya ] বিণ. নিবারণ বা রোধ করা শক্ত এমন (দুনির্বার বেগ); দুর্বার। [সং. দুর্ + নিবার, নিবার্য]।
দ দুর্ধর্ষ দুর্ধর্ষ [ durdharṣa ] বিণ. 1 যাকে পরাজিত করা কষ্টকর, দুর্জয়, প্রবল পরাক্রমশালী; 2 যার ক্ষতিসাধন করা কষ্টকর। [সং. দুর্ + √ ধৃষ্ (হিংসা) + অ]। বি. দুর্ধর্ষতা।
দ দুর্দিন দুর্দিন [ durdina ] বি. 1 অশুভ সময়; 2 দুর্ভাগ্যের বা বিপদের দিন; 3 প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দিন, ঝড়বৃষ্টির দিন। [সং. দুর্ + দিন]।
দ দুর্দান্ত দুর্দান্ত [ durdānta ] বিণ. দমন করা বা বশে আনা যায় না এমন, দুরন্ত; উদ্দাম। [সং. দুর্ + √ দম্ + ত]।