দুর্বিপাক

দুর্বিপাক [ durbipāka ] বি. 1 অশুভ পরিণাম; 2 বিপর্যয়, দৈব বিড়ম্বনা (দৈবদুর্বিপাকে তাদের, সবই গেছে)। ☐ বিণ. যার পরিণাম অশুভ। [সং. দুর্ + বিপাক]।

দুর্বহ

দুর্বহ [ durbaha ] বিণ. 1 বহন করা কঠিন এমন, গুরুভার (দুর্বহ জীবন, দুর্বহ বোঝা); 2 দুঃসহ, অসহ্য (দুর্বহ দুঃখ, দুর্বহ শোক)। [সং. দুর্ + √ বহ্ + অ]। বি. দুর্বহতা।

দৌলত

দৌলত [ daulata ] বি. 1 সম্পদ, ঐশ্বর্য (ধনদৌলত); 2 সাহায্য, অনুগ্রহ, প্রভাব (শ্বশুরের দৌলতে)। [আ. দওলত্]। দৌলতখানা বি. ঐশ্বর্যপূর্ণ বাসগৃহ। দৌলতদার বিণ. ঐশ্বর্যশালী। দৌলতদারি বি. ঐশ্বর্যশালিতা; ভোগবিলাস ও মর্যাদা।

দুর্বল

দুর্বল [ durbala ] বিণ. 1 বল বা শক্তি নেই এমন (‘আছে বল দুর্বলেরও’ : রবীন্দ্র); 2 ক্ষীণ, মৃদু (দুর্বল প্রতিবাদ); 3 রুগ্ণ (রোগে ভুগে দুর্বল)। [সং. দুর্ + বল]। বি. দুর্বলতা, দৌর্বল্য।

দুর্নীতি

দুর্নীতি [ durnīti ] বি. 1 কুনীতি, কুরীতি; 2 ন্যায়বিরুদ্ধ ও ধর্মবিরুদ্ধ আচরণ; অসদাচরণ। [সং. দুর্ + নীতি]। দুর্নীতিগ্রস্ত বিণ. অসদাচারী; অন্যায়কারী, অন্যায় আচরণকারী। দুর্নীতিপরায়ণ বিণ. দুর্নীতিগ্রস্ত -র অনুরূপ।

দুর্নীত

দুর্নীত [ durnīta ] বিণ. 1 রীতিনীতি ভালো নয় এমন; 2 দুর্নীতিপরায়ণ; 3 অশিষ্ট, শিষ্ঠাচারহীন। ☐ বি. দুষ্ট বা মন্দ নীতি, নিন্দনীয় নীতি। [সং. দুর্ + নীত (√ নী + ত)]।

দুর্নিরোধ্য

দুর্নিরোধ্য [ durnirōdhya ] বিণ. 1 নিরোধ করা বা নিবারিত করা কঠিন এমন; 2 আটকে দেওয়া বা প্রতিরোধ করা কঠিন এমন। [সং. দুর্ + নিরোধ্য]।