দুর্ভগ

দুর্ভগ [ durbhaga ] বিণ. অভাগা, ভাগ্যহীন। [সং. দুর্ + ভগ]। দুর্ভগা বিণ. (স্ত্রী.) 1 অভাগিনী; 2 স্বামীর প্রেমে বঞ্চিতা।

দুর্ভক্ষ্য

দুর্ভক্ষ্য [ durbhakṣya ] বিণ. খাওয়া যায় না বা কষ্টকর এমন (দুর্ভক্ষ্য খাদ্য)। [সং. দুর্ + ভক্ষ্য]।

দুর্ব্যবহার

দুর্ব্যবহার [ durbyabahāra ] বি. মন্দ বা অভদ্র আচরণ। [সং. দুর্ + ব্যবহার]।

দুর্বোধ্য

দুর্বোধ্য বিণ. বোঝা শক্ত এমন, দুর্বোধ (দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য রহস্য, দুর্বোধ্য আচরণ)।

দুর্বোধ

দুর্বোধ [ durbōdha ] বিণ. বোঝা শক্ত এমন, দুর্জ্ঞেয় (দুর্বোধ কবিতা)। [সং. দুর্ + √ বুধ্ + অ]। দুর্বোধ্য বিণ. বোঝা শক্ত এমন, দুর্বোধ (দুর্বোধ্য কবিতা, দুর্বোধ্য রহস্য, দুর্বোধ্য আচরণ)।

দুবেদ

দুবেদ [ dubēda ] বিণ. যা জানা কষ্টসাধ্য, দুর্জ্ঞেয় (দুর্বেদ রহস্য)। [সং. দুর্ + বেদ]।

দুর্বৃত্ত

দুর্বৃত্ত [ durbṛtta ] বিণ. 1 দুষ্ট স্বভাববিশিষ্ট, দুরাত্মা, দুশ্চরিত্র; 2 কুকর্মকারী, অসত্ বা সমাজবিরোধী কাজ করে এমন। ☐ বি. দুশ্চরিত্র ব্যক্তি; কুকর্মে নিযুক্ত ব্যক্তি (গুলির আওয়াজে দুর্বৃত্তরা পালিয়ে গেল)। [সং. দুর্ + বৃত্ত (চরিত্র)]।

দুর্বুদ্ধি

দুর্বুদ্ধি [ durbuddhi ] বি. 1 মন্দ বা অসত্ বুদ্ধি, কুবুদ্ধি; 2 দুষ্ট বুদ্ধি (হঠাত্ মাথায় একটা দুর্বুদ্ধি খেলে গেল); 3 মূর্খতা, নির্বুদ্ধিতা। ☐বিণ. 1 কুবুদ্ধিযুক্ত; 2 মূর্খ, বোকা। [সং. দুর্ + বুদ্ধি]।

দুর্বিষহ

দুর্বিষহ [ durbiṣaha ] বিণ. সহ্য করা যায় না এমন, দুঃসহ, অসহ্য (দুর্বিষহ শোক, দুর্বিষহ কষ্ট, দুর্বিষহ জীবন)। [সং. দুর্ + বি + √ সহ্ + অ]। বি. দুর্বিষহতা।