দ দুর্ভেদ দুর্ভেদ [ durbhēda ] বিণ. দুর্ভেদ্য, ভেদ করা শক্ত এমন (‘দুর্ভেদ বাধা’: রবীন্দ্র)। [সং. দুর্ + √ ভিদ্ + অ]।
দ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ [ durbhikṣa ] বি. 1 যে অবস্হায় ভিক্ষা মেলাও ভার, ভিক্ষা পাওয়াও কষ্টসাধ্য যে অবস্হায়; 2 আকাল, ব্যাপক খাদ্যাভাব। [সং. দুর্ + ভিক্ষা (সমাসান্ত)]।
দ দুর্ভাবনা দুর্ভাবনা [ durbhābanā ] বি. দুশ্চিন্তা; অমঙ্গলের ভয়ে উত্কণ্ঠা বা উদ্বেগ। [সং. দুর্ + ভাবনা]। দুর্ভাবনাগ্রস্ত বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন।
দ দুর্ভাগ্য দুর্ভাগ্য [ durbhāgya ] বি. দুরদৃষ্ট, মন্দ ভাগ্য, মন্দ বরাত। ☐ বিণ. দুর্ভাগা, হতভাগ্য। [সং. দুর্ + ভাগ্য]।
দ দুর্ভাগা দুর্ভাগা [ durbhāgā ] বিণ. অভাগা, হতভাগ্য (‘হে মোর দুর্ভাগা দেশ’: রবীন্দ্র)। [সং. দুর্ + ভাগ (ভাগ্য) + বাং. আ. (বহু.)]। বিণ. (স্ত্রী.) দুর্ভাগিনী।
দ দুর্ভর দুর্ভর [ durbhara ] বিণ. 1 দুর্বহ, গুরুভার, বহন করা শক্ত এমন; 2 দুঃসহ, অসহ্য। [সং. দুর্ + √ ভৃ + অ]। বি.দুর্ভরতা।