দুরারোহ

দুরারোহ [ durārōha ] বিণ. 1 আরোহণ করা শক্ত এমন; অত্যন্ত উঁচু; 2 দুর্গম। [সং. দুর্ + আ + √ রুহ্ + অ]।

দুরারোগ্য

দুরারোগ্য [ durārōgya ] বিণ. সহজে আরোগ্য হয় না এমন, দুশ্চিকিত্সা (দুরারোগ্য ব্যাধি). [সং. দুর্ + আরোগ্য]।

দুরাপ

দুরাপ [ durāpa ] বিণ. পাওয়া যায় না এমন, দুষ্প্রাপ্য, দুর্লভ। [সং. দুর্ + √ আপ্ + অ]।

দুরাধর্ষ

দুরাধর্ষ [ durādharṣa ] বিণ. দুর্ধর্ষ, দুর্দান্ত, দুর্দমনীয়; যাকে দমন বা পরাভূত করা যায় না। [সং. দুর্ + আ √ ধৃষ্ + ণিচ্ + অ]।

দুরাত্মা

দুরাত্মা [ durātmā ] (-ত্মন্) বিণ. 1 পাপিষ্ঠ, দুর্বৃত্ত; 2 দুঃশীল, দুশ্চরিত্র; 3 অত্যাচারী। [সং. দুর্ + আত্মন্]।

দুরাচার

দুরাচার [ durācāra ] বিণ. 1 দুর্বৃত্ত, পাপিষ্ঠ; 2 কদাচারী; 3 অতি কষ্টে আচরণ বা পালন করা যায় এমন। ☐ বি. দুর্বৃত্ততা, অসত্ বা অন্যায় আচরণ; কদাচার। [সং. দুর্ + আচার]। স্ত্রী. দুরাচারিণী।

দুরাচরণীয়

দুরাচরণীয় [ durācaraṇīẏa ] বিণ. আচরণ বা পালন করা কষ্টসাধ্য এমন, বহু কষ্টে পালন করা যায় এমন। [সং. দুর্ + আচরণীয়]।

দুরাগ্রহ

দুরাগ্রহ [ durāgraha ] বি. 1 অসত্ বা অসম্ভব ব্যাপারে আগ্রহ; 2 অন্যায় জিদ; 3 বৃথা চেষ্টা। ☐ বিণ. অসত্ অন্যায় বা অসম্ভব ব্যাপারে আগ্রহযুক্ত। [সং. দুর্ + আগ্রহ]।

দুরাক্রম্য

দুরাক্রম, দুরাক্রম্য [ durākrama, durākramya ] বিণ. আক্রমণ করা কঠিন এমন। [সং. দুর্ + আক্রম, আক্রম্য]।