দুরোদর

দুরোদর [ durōdara ] বি. 1 জুয়া; 2 জুয়াড়ি; 3 পাশাখেলা। [সং. দুর্ + আ (সমন্তাত্) + উদর যার]।

দুরূহ

দুরূহ [ durūha ] বিণ. 1 কঠিন, কষ্টসাধ্য (দুরূহ প্রশ্ন, দুরূহ সমস্যা); 2 দুর্জ্ঞেয়; 3 দুর্বোধ্য (দুরূহ কবিতা)। [সং. দুর্ + √ ঊহ্ + অ]। বি. দুরূহতা।

দুরুত্তর

দুরুত্তর [ duruttara ] বি. কটু বা অন্যায় উত্তর। ☐ বিণ. 1 যার (অর্থাত্ যে প্রশ্নের) উত্তর দেওয়া কষ্টসাধ্য; 2 দুস্তর, যা উত্তীর্ণ হওয়া বা পার হওয়া দুঃসাধ্য এমন। [সং. দুর্ + উত্তর, উত্তর=উত্তরণ]।

দুরাচরণীয়

দুরাচরণীয় [ durācaraṇīẏa ] বিণ. আচরণ বা পালন করা কষ্টসাধ্য এমন, বহু কষ্টে পালন করা যায় এমন। [সং. দুর্ + আচরণীয়]।

দুরাগ্রহ

দুরাগ্রহ [ durāgraha ] বি. 1 অসত্ বা অসম্ভব ব্যাপারে আগ্রহ; 2 অন্যায় জিদ; 3 বৃথা চেষ্টা। ☐ বিণ. অসত্ অন্যায় বা অসম্ভব ব্যাপারে আগ্রহযুক্ত। [সং. দুর্ + আগ্রহ]।

দুরাক্রম্য

দুরাক্রম, দুরাক্রম্য [ durākrama, durākramya ] বিণ. আক্রমণ করা কঠিন এমন। [সং. দুর্ + আক্রম, আক্রম্য]।

দুরিত

দুরিত [ durita ] বি. 1 পাপ; 2 ক্ষতি। ☐ বিণ. পাপিষ্ঠ। [সং. দুর্ + ইত (গতি বা কার্য), বহু. প্রাদি.]।

দুরি

দুরি [ duri ] বি. দুই ফোঁটাচিহ্নিত খেলার তাস। [বাং. দু (দুই) + রি (যুক্তার্থে)]।

দুরাসদ

দুরাসদ [ durāsada ] বিণ. 1 দুর্ধর্ষ; 2 দুর্জ্ঞেয়; 3 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + আ + √ সদ্ + অ]।