দুরুচ্চার

দুরুচ্চার, দুরুচ্চার্য [ duruccāra, duruccārya ] বিণ. 1 সহজে উচ্চারণ করা যায় না এমন; 2 অশ্লীল, অকথ্য। [সং. দুর্ + উচ্চার, উচ্চার্য]।

দুরুক্তি

দুরুক্তি [ durukti ] বি. কটুবাক্য, মন্দ কথা। [সং. দুর্ + উক্তি]।

দুর্গম

দুর্গম [ durgama ] বিণ. 1 যেখানে অতিকষ্টে যাওয়া যায় (‘দুর্গম গিরি’: নজরুল, দুর্গম পথ); 2 দুর্বোধ্য; 3 দুর্জ্ঞেয় (দুর্গম রহস্য); 4 দুর্লভ। [সং. দুর্ + √ গম্ + অ]। বি. দুর্গমতা।

দুর্গপতি

দুর্গপতি [ durga-pati ] বি. দুর্গের অধ্যক্ষ বা রক্ষক। [সং. দুর্গ + পতি]।

দুর্গন্ধ

দুর্গন্ধ [ durgandha ] বি. খারাপ গন্ধ (এই দুর্গন্ধের মধ্যে থাকা যায় না)। ☐ বিণ. খারাপ গন্ধযুক্ত (দুর্গন্ধ বাতাস)। [সং. দুর্ + গন্ধ]। দুর্গন্ধী (-ন্ধিন্) বিণ.দুর্গন্ধযুক্ত।

দুর্গতিনাশিনী

দুর্গতিনাশিনী বি. বিণ. (স্ত্রী.) যিনি দুর্গতি নাশ করেন, দুর্গাদেবী।

দুর্গতি

দুর্গতি [ durgati ] বি. 1 দুর্দশা, দুরবস্হা (দেশের দুর্গতি, দুর্গতিনাশিনী); 2 নিগ্রহ, পীড়ন; 3 (মৃত্যুর পরে) নরকে গতি বা গমন; 4 নরক। [সং. দুর্ + গতি]। দুর্গতিনাশিনী বি. বিণ. (স্ত্রী.) যিনি দুর্গতি নাশ করেন, দুর্গাদেবী।

দুর্গত

দুর্গত [ durgata ] বিণ. 1 দুর্দশাগ্রস্ত, বিপন্ন; 2 দরিদ্র; 3 দুঃখী। [সং. দুর্ + √ গম্ + ত]।

দুর্গ

দুর্গ [ durga ] বি. 1 দুর্গম স্হান; 2 যেখানে শত্রুর আগমন কষ্টসাধ্য এমন আশ্রয়; 3 গড়, কেল্লা। [সং. দুর্ + √ গম্ + অ]।