দ দুর্জ্ঞেয় দুর্জ্ঞেয় [ durjñēẏa ] বিণ. জানা শক্ত এমন, দুর্বোধ্য (দুর্জ্ঞেয় রহস্য)। [সং. দুর্ + √ জ্ঞা + অ]। বি. দুর্জ্ঞেয়তা।
দ দুর্জয় দুর্জয় [ durjaẏa ] বিণ. 1 জয় করা শক্ত এমন, অজেয় (দুর্জয় শত্রু); 2 অদম্য (দুর্জয় সাহস)। [সং. দুর্ + √ জি + অ]।
দ দুর্জন দুর্জন [ durjana ] বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক (‘দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো’: রবীন্দ্র)। ☐ বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]।
দ দুর্ঘটনা দুর্ঘটনা [ durghaṭanā ] বি. 1 অমঙ্গলকর বা ক্ষতিকর ঘটনা; 2 আকস্মিক বিপদ, accident. [সং. দুর্ + ঘটনা]।
দ দুর্ঘট দুর্ঘট [ durghaṭa ] বিণ. 1 ঘটা বা পাওয়া শক্ত এমন; সচরাচর ঘটে না এমন; 2 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + √ ঘট্ + অ]।
দ দুর্গেশ দুর্গেশ1 [ durgēśa1 ] বি. দুর্গের অধীশ্বর বা রক্ষক। [সং. দুর্গ + ঈশ]। দুর্গেশ2 [ durgēśa2 ] বি. দুর্গাদেবীর পতি শিব। [সং. দুর্গা + ঈশ]।
দ দুরুচ্চার্য দুরুচ্চার, দুরুচ্চার্য [ duruccāra, duruccārya ] বিণ. 1 সহজে উচ্চারণ করা যায় না এমন; 2 অশ্লীল, অকথ্য। [সং. দুর্ + উচ্চার, উচ্চার্য]।