দুর্নীতি

দুর্নীতি [ durnīti ] বি. 1 কুনীতি, কুরীতি; 2 ন্যায়বিরুদ্ধ ও ধর্মবিরুদ্ধ আচরণ; অসদাচরণ। [সং. দুর্ + নীতি]। দুর্নীতিগ্রস্ত বিণ. অসদাচারী; অন্যায়কারী, অন্যায় আচরণকারী। দুর্নীতিপরায়ণ বিণ. দুর্নীতিগ্রস্ত -র অনুরূপ।

দুর্নীত

দুর্নীত [ durnīta ] বিণ. 1 রীতিনীতি ভালো নয় এমন; 2 দুর্নীতিপরায়ণ; 3 অশিষ্ট, শিষ্ঠাচারহীন। ☐ বি. দুষ্ট বা মন্দ নীতি, নিন্দনীয় নীতি। [সং. দুর্ + নীত (√ নী + ত)]।

দুর্নিরোধ্য

দুর্নিরোধ্য [ durnirōdhya ] বিণ. 1 নিরোধ করা বা নিবারিত করা কঠিন এমন; 2 আটকে দেওয়া বা প্রতিরোধ করা কঠিন এমন। [সং. দুর্ + নিরোধ্য]।

দুর্নিরীক্ষ্য

দুর্নিরীক্ষ্য [ durnirīkṣya ] বিণ. যা নিরীক্ষণ করা বা যার প্রতি দৃষ্টিপাত করা দুঃসাধ্য। [সং. দুর্ + নিরীক্ষ্য]।

দুনির্মিত্ত

দুনির্মিত্ত [ dunirmitta ] বি. 1 কুলক্ষণ, অমঙ্গলের চিহ্ন; 2 অমঙ্গল। [সং. দুর্ + নিমিত্ত]।

দুনিবার্য

দুর্নিবার, দুনিবার্য [ durnibāra, dunibārya ] বিণ. নিবারণ বা রোধ করা শক্ত এমন (দুনির্বার বেগ); দুর্বার। [সং. দুর্ + নিবার, নিবার্য]।

দুর্নিবার

দুর্নিবার, দুনিবার্য [ durnibāra, dunibārya ] বিণ. নিবারণ বা রোধ করা শক্ত এমন (দুনির্বার বেগ); দুর্বার। [সং. দুর্ + নিবার, নিবার্য]।

দুর্নাম

দুর্নাম [ durnāma ] বি. বদনাম, অখ্যাতি, অপবাদ। [সং. দুর্ + নাম]।

দুর্ধর্ষ

দুর্ধর্ষ [ durdharṣa ] বিণ. 1 যাকে পরাজিত করা কষ্টকর, দুর্জয়, প্রবল পরাক্রমশালী; 2 যার ক্ষতিসাধন করা কষ্টকর। [সং. দুর্ + √ ধৃষ্ (হিংসা) + অ]। বি. দুর্ধর্ষতা।