দ দুর্বিপাক দুর্বিপাক [ durbipāka ] বি. 1 অশুভ পরিণাম; 2 বিপর্যয়, দৈব বিড়ম্বনা (দৈবদুর্বিপাকে তাদের, সবই গেছে)। ☐ বিণ. যার পরিণাম অশুভ। [সং. দুর্ + বিপাক]।
দ দৌলত দৌলত [ daulata ] বি. 1 সম্পদ, ঐশ্বর্য (ধনদৌলত); 2 সাহায্য, অনুগ্রহ, প্রভাব (শ্বশুরের দৌলতে)। [আ. দওলত্]। দৌলতখানা বি. ঐশ্বর্যপূর্ণ বাসগৃহ। দৌলতদার বিণ. ঐশ্বর্যশালী। দৌলতদারি বি. ঐশ্বর্যশালিতা; ভোগবিলাস ও মর্যাদা।
দ দুর্বল দুর্বল [ durbala ] বিণ. 1 বল বা শক্তি নেই এমন (‘আছে বল দুর্বলেরও’ : রবীন্দ্র); 2 ক্ষীণ, মৃদু (দুর্বল প্রতিবাদ); 3 রুগ্ণ (রোগে ভুগে দুর্বল)। [সং. দুর্ + বল]। বি. দুর্বলতা, দৌর্বল্য।
দ দুর্বহ দুর্বহ [ durbaha ] বিণ. 1 বহন করা কঠিন এমন, গুরুভার (দুর্বহ জীবন, দুর্বহ বোঝা); 2 দুঃসহ, অসহ্য (দুর্বহ দুঃখ, দুর্বহ শোক)। [সং. দুর্ + √ বহ্ + অ]। বি. দুর্বহতা।
দ দুর্দান্ত দুর্দান্ত [ durdānta ] বিণ. দমন করা বা বশে আনা যায় না এমন, দুরন্ত; উদ্দাম। [সং. দুর্ + √ দম্ + ত]।
দ দুর্দশা দুর্দশা [ durdaśā ] বি. দুরবস্হা, দুর্গতি; মন্দ অবস্হা। [সং. দুর্ + দশা]। দুর্দশাগ্রস্ত বিণ. দুর্গত, বিপন্ন; দরিদ্র।