দুর্বৃত্ত

দুর্বৃত্ত [ durbṛtta ] বিণ. 1 দুষ্ট স্বভাববিশিষ্ট, দুরাত্মা, দুশ্চরিত্র; 2 কুকর্মকারী, অসত্ বা সমাজবিরোধী কাজ করে এমন। ☐ বি. দুশ্চরিত্র ব্যক্তি; কুকর্মে নিযুক্ত ব্যক্তি (গুলির আওয়াজে দুর্বৃত্তরা পালিয়ে গেল)। [সং. দুর্ + বৃত্ত (চরিত্র)]।

দুর্ভিক্ষ

দুর্ভিক্ষ [ durbhikṣa ] বি. 1 যে অবস্হায় ভিক্ষা মেলাও ভার, ভিক্ষা পাওয়াও কষ্টসাধ্য যে অবস্হায়; 2 আকাল, ব্যাপক খাদ্যাভাব। [সং. দুর্ + ভিক্ষা (সমাসান্ত)]।

দুর্ভাবনা

দুর্ভাবনা [ durbhābanā ] বি. দুশ্চিন্তা; অমঙ্গলের ভয়ে উত্কণ্ঠা বা উদ্বেগ। [সং. দুর্ + ভাবনা]। দুর্ভাবনাগ্রস্ত বিণ. দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন।

দুর্ভাগ্য

দুর্ভাগ্য [ durbhāgya ] বি. দুরদৃষ্ট, মন্দ ভাগ্য, মন্দ বরাত। ☐ বিণ. দুর্ভাগা, হতভাগ্য। [সং. দুর্ + ভাগ্য]।

দুর্ভাগা

দুর্ভাগা [ durbhāgā ] বিণ. অভাগা, হতভাগ্য (‘হে মোর দুর্ভাগা দেশ’: রবীন্দ্র)। [সং. দুর্ + ভাগ (ভাগ্য) + বাং. আ. (বহু.)]। বিণ. (স্ত্রী.) দুর্ভাগিনী।

দুর্বুদ্ধি

দুর্বুদ্ধি [ durbuddhi ] বি. 1 মন্দ বা অসত্ বুদ্ধি, কুবুদ্ধি; 2 দুষ্ট বুদ্ধি (হঠাত্ মাথায় একটা দুর্বুদ্ধি খেলে গেল); 3 মূর্খতা, নির্বুদ্ধিতা। ☐বিণ. 1 কুবুদ্ধিযুক্ত; 2 মূর্খ, বোকা। [সং. দুর্ + বুদ্ধি]।

দুর্বিষহ

দুর্বিষহ [ durbiṣaha ] বিণ. সহ্য করা যায় না এমন, দুঃসহ, অসহ্য (দুর্বিষহ শোক, দুর্বিষহ কষ্ট, দুর্বিষহ জীবন)। [সং. দুর্ + বি + √ সহ্ + অ]। বি. দুর্বিষহতা।