দ দুর্মদ দুর্মদ [ durmada ] বিণ. প্রমত্ত, দুর্দান্ত, দুর্ধর্ষ (‘আমি চির দুরন্ত দুর্মদ’: নজরুল; দুর্মদ খেয়াল)। [সং. দুর্ + √ মদ্ + অ]।
দ দুর্মতি দুর্মতি [ durmati ] বি. অসত্ বা মন্দ বুদ্ধি (তার এই দুর্মতি হল কেন?)। ☐বিণ. মন্দ বুদ্ধিবিশিষ্ট (দুর্মতি ব্যক্তি)। [সং. দুর্ + মতি]।
দ দুর্ভেদ্য দুর্ভেদ্য [ durbhēdya ] বিণ. 1 ভেদ করা শক্ত এমন (দুর্ভেদ্য পাথর); 2 বোঝা যায় না এমন, দুর্জ্ঞেয় (দুর্ভেদ্য রহস্য); 3 দুষ্প্রবেশ্য, প্রবেশ করা যায় না এমন (দুর্ভেদ্য ব্যুহ, দুর্ভেদ্য জঙ্গল)। [সং. দুর্ + √ ভিদ্ + য]। বি. দুর্ভেদ্যতা।
দ দুর্ভেদ দুর্ভেদ [ durbhēda ] বিণ. দুর্ভেদ্য, ভেদ করা শক্ত এমন (‘দুর্ভেদ বাধা’: রবীন্দ্র)। [সং. দুর্ + √ ভিদ্ + অ]।
দ দুর্মোচ্য দুর্মোচ্য [ durmōcya ] বিণ. সহজে মোচন করা যায় না এমন, দুরপনেয়, দূর করা যায় না এমন (দুর্মোচ্য কলঙ্ক, দুর্মোচ্য দুঃখ)। [সং. দুর্ + মোচ্য]। বি. দুর্মোচ্যতা।
দ দুর্মেধা দুর্মেধা [ durmēdhā ] (-ধস্) বিণ. 1 দুর্বল স্মরণশক্তিবিশিষ্ট; 2 মন্দবুদ্ধি; 3 মূর্খ। [সং. দুর্ + মেধস্ (মেধাঃ)]।
দ দুর্মূল্যভাতা দুর্মূল্যভাতা, মহার্ঘভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য বেতনের সঙ্গে প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowance.
দ দুর্মূল্য দুর্মূল্য [ durmūlya ] বিণ. মহার্ঘ, অত্যন্ত চড়া দামের, আক্রা (সব জিনিসই খুব দুর্মূল্য হয়ে উঠেছে)। [সং. দুর্ + মূল্য (বহু.)]। দুর্মূল্যভাতা, মহার্ঘভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য বেতনের সঙ্গে প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowance.