দ দুর্লক্ষ্য দুর্লক্ষ্য [ durlakṣya ] বিণ. লক্ষ করা বা দেখতে পাওয়া শক্ত এমন, সহজে দৃশ্যমান নয় এমন। [সং. দুর্ + √ লক্ষ্ + য]। বি. দুর্লক্ষ্যতা।
দ দুর্লক্ষণ দুর্লক্ষণ [ durlakṣaṇa ] বি. অশুভ লক্ষণ। ☐ বিণ. অশুভ লক্ষণযুক্ত। [সং. দুর্ + লক্ষণ]। স্ত্রী. দুর্লক্ষণা।
দ দুর্যোধন দুর্যোধন [ duryōdhana ] বি. (মহাভারতে) ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠপুত্র। [সং. দুর্ + √যুধ্ + অন]।
দ দুর্যোগ দুর্যোগ [ duryōga ] বি. 1 ঝড়বৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতাপূর্ণ সময় (দুর্যোগের রাত, দুর্যোগের মধ্যে রাস্তায় বেরোনো); 2 দুর্দিন, দুঃসময়। [সং. দুর্ + যোগ]।
দ দুর্মোচ্য দুর্মোচ্য [ durmōcya ] বিণ. সহজে মোচন করা যায় না এমন, দুরপনেয়, দূর করা যায় না এমন (দুর্মোচ্য কলঙ্ক, দুর্মোচ্য দুঃখ)। [সং. দুর্ + মোচ্য]। বি. দুর্মোচ্যতা।
দ দুর্মেধা দুর্মেধা [ durmēdhā ] (-ধস্) বিণ. 1 দুর্বল স্মরণশক্তিবিশিষ্ট; 2 মন্দবুদ্ধি; 3 মূর্খ। [সং. দুর্ + মেধস্ (মেধাঃ)]।
দ দুর্মূল্যভাতা দুর্মূল্যভাতা, মহার্ঘভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য বেতনের সঙ্গে প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowance.
দ দুর্মূল্য দুর্মূল্য [ durmūlya ] বিণ. মহার্ঘ, অত্যন্ত চড়া দামের, আক্রা (সব জিনিসই খুব দুর্মূল্য হয়ে উঠেছে)। [সং. দুর্ + মূল্য (বহু.)]। দুর্মূল্যভাতা, মহার্ঘভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য বেতনের সঙ্গে প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowance.