দুলকি

দুলকি [ dulaki ] বি. (ঘোড়া পালকি ইত্যাদির) দোলায়িত মৃদু গমনভঙ্গি, দুলে দুলে যাওয়ার ভঙ্গি (দুলকি চালে চলেছে)। [হি. দুলকী]।

দুল

দুল [ dula ] বি. স্ত্রীলোকের কানের গহনাবিশেষ, ছোট ঝুলন্ত কর্ণভূষণবিশেষ। [বাং. দুল্ (< সং. দুল্) + অ]।

দুর্হৃদ

দুর্হৃদ [ durhṛda ] বিণ. 1 বন্ধু হিসাবে যে ভালো নয়; 2 শত্রুভাবাপন্ন (‘দুর্হৃদ মানুষ কিংবা কুটিল দেবতা’: সু.দ.)। [সং. দুর্ + হৃদ্ (বহু.)]।

দুর্লভ

দুর্লভ [ durlabha ] বিণ. 1 পাওয়া দুঃসাধ্য এমন, দুষ্প্রাপ্য (দুর্লভ সম্মান); 2 বিরল; 3 দুর্মূল্য। [সং. দুর্ + √ লভ্ + অ]। বি. দুর্লভতা।

দুর্লঙ্ঘ্য

দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য [ durlaṅgha, durlaṅghya ] বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. দুর্লঙ্ঘতা, দুর্লঙ্ঘ্যতা।

দুর্লঙ্ঘতা

দুর্লঙ্ঘতা, দুর্লঙ্ঘ্যতা বি. দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য।

দুর্লঙ্ঘ

দুর্লঙ্ঘ, দুর্লঙ্ঘ্য [ durlaṅgha, durlaṅghya ] বিণ. লঙ্ঘন করা বা ডিঙানো শক্ত এমন, দুরতিক্রম্য (দুর্লঙ্ঘ বাধা, দুর্লঙ্ঘ্য প্রাচীর)। [সং. দুর্ + লঙ্ঘ, লঙ্ঘ্য]। বি. দুর্লঙ্ঘতা, দুর্লঙ্ঘ্যতা।