দোলা
দোলা1 [ dōlā1 ] বি. শিবিকাবিশেষ, চতুর্দোলা; 2 দোলনা; 3 শববহনের খাটুলি। [প্রাকৃ. √ দোল (< সং. √ দুল্) + বাং. আ]। দুলা, দোলা2 [ dulā, dōlā ] ক্রি. 1 দোল খাওয়া (দোলনায় দুলছে); 2 আন্দোলিত হওয়া (‘দোদুল দুলিছে’: রবীন্দ্র); 3 ঝোলা। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ দুল্ + বাং. + আ]। দুলানো, দোলানো ক্রি. দোল দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।