দ দুশ্চিকিত্স্য দুশ্চিকিত্স্য [ duścikitsya ] বিণ. যার চিকিত্সা বা আরোগ্য প্রায় অসম্ভব, দুরারোগ্য (দুশ্চিকিত্স্য রোগ)। [সং. দুঃ + চিকিত্স্য]।
দ দুশ্চরিত দুশ্চরিত্র, দুশ্চরিত [ duścaritra, duścarita ] বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন। ☐ বি. মন্দ স্বভাব। [সং. দুর্ + চরিত্র, চরিত]। বি. দুশ্চরিত্রতা, দুশ্চরিততা।
দ দুশ্চরিত্র দুশ্চরিত্র, দুশ্চরিত [ duścaritra, duścarita ] বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন। ☐ বি. মন্দ স্বভাব। [সং. দুর্ + চরিত্র, চরিত]। বি. দুশ্চরিত্রতা, দুশ্চরিততা।
দ দুশ্চর দুশ্চর [ duścara ] বিণ. 1 বিচরণের পক্ষে দুঃসাধ্য এমন, যেখানে বিচরণ করা যায় না এমন (দুশ্চর অরণ্য); 2 দুর্গম; 3 আচরণ বা পালন করা শক্ত এমন; কষ্টসাধ্য (দুশ্চর ব্রত, দুশ্চর তপস্যা)। [সং. দুর্ + √ চর্ + অ]।
দ দুশমন দুশমন [ duśa-mana ] বি. শত্রু; দুর্বৃত্ত। ☐ বিণ. বিকট, ভয়ংকর (দুশমন চেহারা)। [ফা. দুশ্মন]। দুশমনি বি. শত্রুতা, দুর্বৃত্ততা।