দুশ্চেষ্টা
দুশ্চেষ্টা [ duścēṣṭā ] বি. 1 অসাধ্যসাধনের চেষ্টা, যা সাধন করা প্রায় অসম্ভব তা সাধনের চেষ্টা; 2 মিথ্যা বা অন্যায় চেষ্টা। [সং. দুঃ + চেষ্টা]। দুশ্চেষ্টিত বি. 1 বিফল চেষ্টা; 2 অসত্ চেষ্টা; 3 অসদাচরণ।
দুশ্চিন্তা
দুশ্চিন্তা [ duścintā ] বি. 1 দুর্ভাবনা, উত্কণ্ঠা; 2 মন্দ বা অশুভ চিন্তা। [সং. দুঃ + চিন্তা]। দুশ্চিন্তাগ্রস্ত বিণ. দুশ্চিন্তাকারী। দুশ্চিন্তিত বিণ. উত্কণ্ঠিত, দুশ্চিন্তা করছে এমন।
দুশ্চিকিত্স্য
দুশ্চিকিত্স্য [ duścikitsya ] বিণ. যার চিকিত্সা বা আরোগ্য প্রায় অসম্ভব, দুরারোগ্য (দুশ্চিকিত্স্য রোগ)। [সং. দুঃ + চিকিত্স্য]।