দুষ্ক্রিয়া

দুষ্ক্রিয়া [ duṣkriẏā ] বি. কুকর্ম, কুকাজ; পাপ। [সং. দুর্ + ক্রিয়া]। দুষ্ক্রিয়ান্বিত বিণ. কুকর্মকারী; পাপাচারী।

দুষ্কৃতী

দুষ্কৃতী [ duṣkṛtī ] (-তিন্) বিণ. দুষ্কর্মকারী, দুষ্কৃতকারী; পাপী। [সং. দুর্ + কৃত + ইন্]।

দুষ্কৃতি

দুষ্কৃতি [ duṣkṛti ] বি. 1 দুষ্কর্ম; 2 পাপ; 3 দুর্ভাগ্য। [সং. দুর্ + কৃতি]।

দুষ্কৃতকারী

দুষ্কৃতকারী (-রিন্) বিণ. বি. দুষ্কর্মকারী, অন্যায়কারী (পুলিশ দুষ্কৃতকারীদের পিছু নিয়েছে)।

দুষ্কৃত

দুষ্কৃত [ duṣkṛta ] বি. 1 দুষ্কর্ম, মন্দ কাজ, কুকাজ; 2 পাপ। ☐ বিণ. অন্যায়ভাবে কৃত (দুষ্কৃতকর্ম)। তু. কৃতকর্ম। [সং. দুর্ + কৃত (=কাজ)]। দুষ্কৃতকারী (-রিন্) বিণ. বি. দুষ্কর্মকারী, অন্যায়কারী (পুলিশ দুষ্কৃতকারীদের পিছু নিয়েছে)।

দুষ্কুল

দুষ্কুল [ duṣkula ] বি. 1 হীন বা অসত্ বংশ; 2 নীচ বংশ। [সং. দুর্ + কুল]।

দুষ্কাল

দুষ্কাল [ duṣkāla ] বি. অশুভ বা মন্দ সময়। [সং. দুর্ + কাল]।

দুষ্কার্য

দুষ্কার্য [ duṣkārya ] বি. দুষ্কর্ম, খারাপ কাজ। [সং. দুর্ + কার্য]।