দুষ্টি

দুষ্টি [ duṣṭi ] বি. দোষ (রক্তদুষ্টি)। [সং. √ দুষ্ + তি]।

দুষ্টামি

দুষ্টামি, (আদরে) দুষ্টুমি [ duṣṭāmi, (ādarē) duṣṭumi ] বি. 1 অসদাচরণ; 2 চঞ্চলতা; 3 দুরন্তপনা। [সং. দুষ্ট (বাংলায় ভিন্ন অর্থে) + বাং. আমি]।

দুষ্টাশয়

দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট।

দুষ্টা

দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী।

দুষ্ট

দুষ্ট [ duṣṭa ] বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। দুষ্টকর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। দুষ্টক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। দুষ্টগ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। দুষ্টচক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. দুষ্টবুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। দুষ্টব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট।

দুষ্ক্রিয়া

দুষ্ক্রিয়া [ duṣkriẏā ] বি. কুকর্ম, কুকাজ; পাপ। [সং. দুর্ + ক্রিয়া]। দুষ্ক্রিয়ান্বিত বিণ. কুকর্মকারী; পাপাচারী।