দুষ্প্রবেশ্য

দুষ্প্রবেশ, দুষ্প্রবেশ্য [ duṣprabēśa, duṣprabēśya ] বিণ. 1 যেখানে প্রবেশ করা দুঃসাধ্য, দুর্গম; 2 দুরধিগম্য, যে বিষয়ের মধ্যে প্রবেশ করা কঠিন, দুর্জ্ঞেয়। [সং. দুর্ +প্রবেশ, প্রবেশ্য]।

দুষ্প্রবেশ

দুষ্প্রবেশ, দুষ্প্রবেশ্য [ duṣprabēśa, duṣprabēśya ] বিণ. 1 যেখানে প্রবেশ করা দুঃসাধ্য, দুর্গম; 2 দুরধিগম্য, যে বিষয়ের মধ্যে প্রবেশ করা কঠিন, দুর্জ্ঞেয়। [সং. দুর্ +প্রবেশ, প্রবেশ্য]।

দুষ্প্রবৃত্তি

দুষ্প্রবৃত্তি [ duṣprabṛtti ] বি. অসত্ বিষয়ে রুচি বা প্রবৃত্তি। [সং. দুর্ + প্রবৃত্তি]।

দুষ্প্রধর্ষ

দুষ্প্রধর্ষ [ duṣpradharṣa ] বিণ. 1 প্রবল পরাক্রান্ত, দুর্ধর্ষ; 2 অপরাজেয়। [সং. দুর্ + প্র + √ ধৃষ্ + অ]।

দুষ্পচ

দুষ্পাচ্য, দুষ্পচ [ duṣpācya, duṣpaca ] বিণ. হজম করা বা হওয়া দুঃসাধ্য এমন (দুষ্পাচ্য খাবার)। [সং. দুর্ + পাচ্য, পচ]। বি. দুষ্পাচ্যতা।

দুষ্পাচ্য

দুষ্পাচ্য, দুষ্পচ [ duṣpācya, duṣpaca ] বিণ. হজম করা বা হওয়া দুঃসাধ্য এমন (দুষ্পাচ্য খাবার)। [সং. দুর্ + পাচ্য, পচ]। বি. দুষ্পাচ্যতা।

দুষ্পরাজেয়

দুষ্পরাজেয় [ duṣparājēẏa ] বিণ. সহজে পরাজিত করা যায় না এমন, যাকে পরাজিত করা দুঃসাধ্য। [সং. দুর্ + পরাজেয়]।

দুষ্টু

দুষ্টু [ duṣṭu ] বিণ. (আদরে) দুরন্ত। [দুষ্ট দ্র]। দুষ্টুমি বি.দুরন্তপনা।