দূর হোক

দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি।

দূরহি

দূরহি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে।

দূরস্হ

দূরস্হ, দূরস্হিত বিণ. দূরের, দূরবর্তী।

দূরশ্রুত

দূরশ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন।

দূরভাষ

দূরভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone.

দূরবিন

দূরবীক্ষণ, দূরবিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope.

দূরবীক্ষণ

দূরবীক্ষণ, দূরবিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope.

দূরীভূত

দূরীভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত।