দূর

দূর [ dūra ] বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, ‘দূরের বন্ধু’: রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। ☐ বিণ. 1 অনিকট, কাছের নয় এমন (‘দূরদেশী সেই রাখাল ছেলে’: রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। ☐ অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা) দূরগ, দূরগামী(-মিন্) বিণ. দূরে গমন করে এমন।...

দূর্বা

দূর্বা [ dūrbā ] বি. ছোটো ঘাসবিশেষ। [সং. √ দূর্ব্ + অ + আ (স্ত্রী.)]। দূর্বাদল বি. দূর্বাঘাসের পাতা। দূর্বাদলশ্যাম বিণ. দূর্বাঘাসের পাতার মতো শ্যামবর্ণযুক্ত। দূর্বাষ্টমী বি. ভাদ্র মাসের শুক্লাষ্টমী।

দূরেক্ষণ

দূরেক্ষণ [ dūrēkṣaṇa ] বি. দূরদর্শন, television. [সং. দূর + ঈক্ষণ]।

দূতীয়ালি

দূতিয়ালি, দূতীয়ালি [ dūtiẏāli, dūtīẏāli ] বি. দূতীর কাজ। [সং. দূতি (দূতী) + বাং. আলি]।

দূতিয়ালি

দূতিয়ালি, দূতীয়ালি [ dūtiẏāli, dūtīẏāli ] বি. দূতীর কাজ। [সং. দূতি (দূতী) + বাং. আলি]।

দূতী

দূতী [ dūtī ] বি. 1 স্ত্রী-দূত; সংবাদবাহিকা; 2 প্রণয়ী-প্রণয়িনীর মধ্যে সংবাদ বা পত্র আদান-প্রদানকারিণী, কুটনি। [সং. দূত + ঈ]।