দূরত

দূরত (-তস্), (বর্জি.) দূরতঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে।

দূর-ছাই করা

দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)।

দূর করা

দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)

দূরবর্তী

দূরবর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. দূরবর্তিতা। স্ত্রী. দূরবর্তিনী।

দূরাগত

দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)।

দূর হোক

দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি।

দূরহি

দূরহি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে।